ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নরসিংদী কারাগার থেকে পালানো এক জঙ্গি সোনারগাঁয়ে গ্রেফতার

নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে (৪৩) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের আদমজীনগরের র‌্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকা থেকে ফারুক আহমেদকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত ফারুক আহমেদ নরসিংদী জেলার মাধবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। ফারুক নরসিংদী জেলা কারাগারে দীর্ঘ ২৮ মাস বন্দি অবস্থায় ছিলেন।

জানা যায়, ফারুক আহমেদকে ২০২২ সালে ২৪ মার্চ সিলেটে অভিযান চলিয়ে গ্রেফতার করে র‌্যাব। সে জঙ্গি তৎপরতায় জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গত ১৯ জুলাই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা কারাগারের ভেতরে প্রবেশ করে সেলের তালা ভেঙে ফেলে। এ সময় কারাবন্দি ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। এদের একজন ছিলেন ফারুক আহমেদ।

আসামি ফারুক আহমেদ দুই দিন বোনের বাসায় থাকার পর গত ২২ জুলাই সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসে আত্মগোপন করেন। সেখান থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন

নরসিংদী কারাগার থেকে পালানো এক জঙ্গি সোনারগাঁয়ে গ্রেফতার

আপডেট সময় ১০:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪