ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাগোয়ান গ্রামের এ দুর্ঘটনায় মৃত হারান বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৫) ও একই গ্রামের জিয়ার আলীর ছেলে রাজিব আলী (২৩)।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু বলেন, ‘সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়লে শ্রমিকদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ওই এলাকার মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেক দিন ধরেই বন্ধ ছিল। শনিবার সকালে লিটন ও রাজিব সেখানে কাজ করতে নামলে জমে থাকা গ্যাসে তাদের মৃত্যু হয়।

দৌলতপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৯:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪