ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

সেই ‘ভোলেবাবা’কে খুঁজছে পুলিশ

ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। প্রদেশটির হাথরস জেলায় ধর্মীয় আয়োজনটি করেছিলেন ‘ভোলে বাবা’ নামে পরিচিত এক ব্যক্তি।

সেই ‘সাকার বিশ্ব হরি ভোলে বাবা’কে ঘটনার পর থেকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ইতোমধ্যেই। পুলিশের অনুমান, ফুলরাই গ্রাম, অর্থাৎ যেখানে ওই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, সেখান থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে মাইনপুরীর আশ্রমে রয়েছেন ‘ভোলেবাবা’।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোলে বাবা প্রায়ই তার ভক্তদের কাছে দাবি করে থাকেন তিনি গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। তিনি ভক্তদের আরও বলে থাকেন, গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার সময়ই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন এবং ১৯৯০ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

ভোলে বাবার অন্যতম একটি আলাদা দিক হলো তিনি ভারতের অন্যান্য ধর্মগুরুর মতো জাফরান রঙের পোশাক পরেন না। এর বদলে সাদা স্যুট এবং টাই পরেন। এছাড়া তার পছন্দের তালিকায় রয়েছে কুর্তা-পায়জামা।

ভক্তদের কাছে কথিত এই ধর্মগুরু বলে থাকেন, তারা তাকে যেসব অর্থ দেয় তার কিছুই নিজের জন্য রাখেন না। এর বদলে ভক্তদের পেছনেই সব অর্থ ব্যয় করেন।
নারায়ণ হরি নিজেকে হরির শিষ্য হিসেবে অভিহিত করেন এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে তার বেশ ভালো পরিমাণ ভক্ত রয়েছে।

এ বিষয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানকার আবহাওয়া প্রচণ্ড গরম ও আর্দ্র ছিল। এরমধ্যে অস্থায়ী তাঁবু গেড়ে সেখানে অনুষ্ঠানটি করা হয়েছিল। ওই তাঁবুর ভেতর থাকা মানুষ একটা সময় দমবন্ধকর পরিস্থিতিতে পড়েন। এরপর অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুত বের হয়ে গেলে অনেকে পদদলিত হয়ে নিহত হন।

আধুনিক ধর্মীয় ব্যক্তিত্বদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল থাকে। কিন্তু ‘ভোলে বাবা’ এসব থেকে দূরে থাকেন। কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। তার অনুসারীদের দাবি, একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে তিনি কাজ করেন। ফলে এক বিপুল সংখ্যক মানুষের ওপর তার প্রভাব রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

সেই ‘ভোলেবাবা’কে খুঁজছে পুলিশ

আপডেট সময় ১২:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪