ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বায়ার্ন না পিএসজি, কার হাতে থাকছে সেমিফাইনালের নিয়ন্ত্রণ? বোরহানউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় মাহমুদ সোহেলকে বিভিন্ন মহলের অভিনন্দন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ল আরও ৩ শতাংশ চট্টগ্রামে বুকসমান পানি, জলাবদ্ধতায় নগর অচল কালবৈশাখি ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ পূর্বাচল নতুন শহর প্রকল্পের অগ্রগতি ও তদারকি জোরদারে রাজউকে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত বিতর্কিত জমিতে স্থাপনা নির্মাণ ও ব্যবসা পরিচালনার অভিযোগ দেশের বিভিন্ন স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‍্যাব বড়লেখার উত্তর শাহবাজপুর বাজারের বেহাল দশা।

কুলাউড়ায় মসজিদের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে মসজিদ ও মাদ্রাসার নামে ওয়াকফকৃত প্রায় ৩ একর ৭৭ শতাংশ সম্পত্তি হঠাৎ ৭৮ বছর পর অবৈধ দখলের চেষ্টার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

২৮ জুন জুমার নামাজের পর মুসল্লিরা মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সামনে বিক্ষোভ ও মানববন্ধন কমসূচি পালন করে।

মাদ্রাসার গভর্নিংবডির সদস্য ও মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন সহ-সভাপতি সাতির মিয়া, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জহির, সহ-সভাপতি হারুন মিয়া, সদস্য আব্দুল মোহিত বাবলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাতির মিয়া বলেন, ভূমি দস্যু আকদ্দছ আলীর মূলবাড়ী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি গ্রামে। সে আমাদের মসজিদ ও মাদ্রাসার নামে ওয়াকফকৃত প্রায় ৩ একর ৭৭ শতাংশ সম্পত্তি অবৈধ দখলের চেষ্টায় লিপ্ত। ১৯৪৬ সালে কটু মিয়া, মজর উদ্দিন, আবজা বিবি এই তিনজন তাদের ইহকালীন ও পরকালীন কল্যাণ মুক্তির জন্য দলিলমূলে ওয়াকফে লিল্লাহ করে যান। দলিলে উল্লেখ করা হয়, এই দলিল পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজন করা যাবে না। এই সম্পত্তির মালিকানা কখনো কেউ দাবি করতে পারবে না। অথচ আজ ভূমি দস্যু আকদ্দছ আলী এই সম্পত্তি তার মৌরশী স্বত্ব দাবি করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বায়ার্ন না পিএসজি, কার হাতে থাকছে সেমিফাইনালের নিয়ন্ত্রণ?

কুলাউড়ায় মসজিদের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ১২:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪