ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

এটিজেএফবির সভাপতি তানজিম, সম্পাদক সবুজ

বিমান ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন তানজিম আনোয়ার (বাসস) ও সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজ (বাংলাভিশন)। 

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকার পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে তানজিম আনোয়ারের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এদিকে ১৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল ইসলাম (বণিক বার্তা) পেয়েছেন ১০টি ভোট।

নির্বাচনে কার্যনির্বাহী পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন খালিদ আহসান (বাংলাদেশ টেলিভিশন-বিটিভি)। তিনি সর্বোচ্চ ২০টি ভোট পান।

এর আগে সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলে বার্ষিক সাধারণ সভা। সভায় বিগত কমিটি তাদের আয়-ব্যয়সহ নানা বিষয় তুলে ধরে। এরপর শুরু হয় নির্বাচন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রাজীব ঘোষ। আর জয়েন্ট সেক্রেটারি হিসেবে ১৮টি ভোট নির্বাচিত হয়েছেন বাতেন বিপ্লব (এশিয়ান টেলিভিশন)। ‌‌ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তাদির রশিদ রোমিও (নিউ এজ) পেয়েছেন ৯টি ভোট।

এদিকে ইমরুল কাউসার ইমন ১৮টি ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলহাস কবির পেয়েছেন ৯টি ভোট।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে সর্বোচ্চ ২০টি ভোট পেয়েছেন খালিদ হাসান। অন্যদের মধ্যে ডেইলি স্টারের রাশেদুল হাসান ১৯টি ও দৈনিক কালের কণ্ঠের মাসুদ রুমি ১৬টি, যায়যায়দিনের আলতাব হোসেন ও নিউজ বাংলার আশিক হোসেন ১৫টি করে ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনের প্রচার সম্পাদক হিসেবে আকবর হোসেন চৌধুরী (বাংলা ট্রিবিউন) ও দপ্তর সম্পাদক হিসেবে মাহফুজ কামাল (চ্যানেল-২৪) নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এটিজেএফবির সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান। এছাড়াও নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব ও ডেইলি সানের সাবেক রিপোর্টার সোহেল রানা। ‌

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

এটিজেএফবির সভাপতি তানজিম, সম্পাদক সবুজ

আপডেট সময় ০১:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২