ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

ইউরেনিয়াম বিক্রির নামে প্রতারণা, হোটেল থেকে গ্রেফতার ৬

ইউরেনিয়াম বিক্রির নামে প্রতারণার অভিযোগে রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেল থেকে মঙ্গলবার রাতে চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর একটি দল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার গৌরিপাড়া গ্রামের মোসলেম উদ্দিন, একই জেলার নবাবগঞ্জ উপজেলার মহাজেরপুর বামুনগড় গ্রামের আয়েশ উদ্দিন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া গ্রামের রাজু মিয়া, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর গ্রামের নাদিরুজ্জামান ওরফে মিরুজ্জামান, ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের আব্দুস সামাদ ও নগরীর সাগরপাড়া মহল্লার রায়হানুল ফেরদৌস।

র‌্যাবের এ অভিযানে আসামি মোসলেম উদ্দিনের পাঞ্জাবির পকেট থেকে স্বচ্ছ পলিপ্যাকে ভাঁজ করা সাদা টিস্যু পেপার, নগদ ১০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ অভিযোগে বুধবার সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় প্রতারণার মামলা হয়েছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা মূল্যবান খনিজ ধাতু ইউরেনিয়াম বিক্রির কথা বলে দীর্ঘদিন বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের

ইউরেনিয়াম বিক্রির নামে প্রতারণা, হোটেল থেকে গ্রেফতার ৬

আপডেট সময় ১২:৫৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪