ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

ছাদ থেকে ফেলে হত্যা করা হাসানকে

সিলেটের আম্বরখানায় ছাদ থেকে পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ফেলে গোলাপগঞ্জের তরুণ আবুল হাসানকে (২৮) হত্যা করা হয়েছে। অপহরণ ও পরে ছাদ থেকে ফেলে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। রায়হান আহমদ নামের এক যুবকের দেওয়া স্বীকারোক্তিতে এই হত্যাকাণ্ডের রহস্য উঠে এসেছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মঈন উদ্দিন সিপন।

স্বীকারোক্তির বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ১৮ জুন রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের কলাশহর পূর্ববাগ গ্রামের তরুণ আবুল হাসান ও তার চাচাতো ভাই মিনহাজ আহমদ সিলেটে আসেন। অসুস্থ বোনকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা থাকলেও সিএনজিচালক ও গাড়িতে থাকা আরেক যাত্রী তাদেরকে নিয়ে যান অন্যখানে।

আম্বরখানাস্থ হোটেল হিমেলের গলির একটি ৫ম তলা ভবনের ছাদে নিয়ে তাদেরকে কিল-ঘুষি মেরে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর আবুল হাসানকে ছাদ থেকে ধাক্কা মারলে নিচের একটি টিনশেড বাসার ওপর পড়ে। গুরুতর আহত আবুল হাসানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও রাতে মৃত্যুবরণ করেন।

ওসি মঈন উদ্দিন সিপন জানান, এ ঘটনায় নিহতের ভাই খালেদ আহমদ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এরপর রোববার রাতে পুলিশ রায়হান আহমদ নামে একজনকে গ্রেফতার করে। রায়হান আদালতে ঘটনায় জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের নামও উঠে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের

ছাদ থেকে ফেলে হত্যা করা হাসানকে

আপডেট সময় ১২:১৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪