ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩১ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

তিন দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চুনারুঘাট উপজেলার কমপক্ষে ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের নিচু এলাকার ঘরবাড়িতে পানি উঠেছে। ডুবে গেছে ফসলি জমি, রাস্তাঘাট ও মৌসুমি সবজি। এদিকে উপজেলার খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৩১ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুতাং ও করাঙ্গী নদীর পানি বাঁধ উপচে কয়েক হাজার হেক্টর জমির আউশ ফসল তলিয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিপুল পরিমান বৃষ্টির কারণে ও উজানের ঢলের পানি নামছে খোয়াই নদী দিয়ে। এতে খোয়াই নদী রুদ্রমূর্তি ধারণ করেছে। যা বিগত ৩০ বছরেও দেখা যায়নি। নদীতে পানির স্রোত এত বেশি যে বাল্লা থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত স্থানে স্থানে নদীর পাড় ভেঙে পড়ছে। ঝুঁকির মধ্যে রয়েছে অন্তত ১২টি স্থান। যেকোনো সময় নদীর বাঁধ ভেঙে বন্যা মারাত্বক আকার ধারণ করতে পারে।

খোজঁ নিয়ে জানা গেছে, খোয়াই নদীর দুপাশে সোনাচং বাজার, রাজার বাজার, পাকুড়িয়া, গঙ্গানগর, উবাহাটা, ঘরগাও এলাকা রয়েছে খুব ঝুঁকির মধ্যে। এসব এলাকার মানুষ রয়েছেন আতঙ্কে।

এদিকে সুতাং ও করাঙ্গীর পানি উপচে শানখলা, পাইকপাড়া, সাটিয়াজুরী, রানীগাও ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। অনেকের বাড়িঘরে পানি উঠেছে। রাস্তাঘাট ডুবে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩১ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

আপডেট সময় ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪