ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

ইরানে শক্তিশালী ভূমিকম্প

ইরানের দক্ষিণাঞ্চলে সোমবার পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি শক্তি ভূমিকম্প আঘাত হেনেছে।  বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনে জানা গেছে। এদিকে, আফগানিস্তান ও চীনেও দুটি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে।

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আফগানিস্তানের কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক এবং গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার রয়টার্সকে বলেন, স্থানীয় সময় রোববার রাতের ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।

এছাড়া চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ইরানে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৬:০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২