সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রেমের টানে বাংলাদেশে কিশোরী ফিরে গেল নিজ দেশে

ভারতের তাহেরপুরের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাদিয়া। গত ১২ ডিসেম্বর রহস্যজনকভাবে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পরিবার জানতে পারে নাদিয়া বাংলাদেশে আছে। পরে ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ১১ মাস পর দুই দেশের সীমান্ত রক্ষীদের উপস্থিতিতে ওই শিক্ষার্থীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

নাদিয়ার বক্তব্য অনুযায়ী, অনলাইনে গেম খেলতে গিয়ে বাংলাদেশের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়।

গত বছর জানুয়ারি মাসে বাংলাদেশের ওই যুবকের সঙ্গে পরিচয় হয় নাদিয়ার। সেই পরিচয় ধীরে ধীরে গাঢ় হতে থাকে। এরপর সেখান থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয় দুজনের। ওই যুবককে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে গত ১১ ই ডিসেম্বর নদীয়ার বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যায় নাদিয়া।

বাংলাদেশে পৌঁছালে তাদের বিয়ে হয়। কিন্তু তার স্বামী নাদিয়াকে দিয়ে নানারকম খারাপ কাজ করানোর চেষ্টা করেন। এরপর স্থানীয়দের সহায়তায় তার ঠাঁই হয় মানসিক পুনর্বাসন কেন্দ্রে। সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়।

এদিকে দীর্ঘ ১১ মাস পর নাদিয়া ঘরে ফেরায় খুশি পরিবারসহ আত্মীয়-স্বজনরা। তাকে গেদে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয় আদালতে। সেখানে নাদিয়া গোপন জবানবন্দী দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

প্রেমের টানে বাংলাদেশে কিশোরী ফিরে গেল নিজ দেশে

আপডেট সময় ০৬:০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২