ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার

লোকসভা ভোট: ফলাফলে এগিয়ে মোদির নেতৃত্বাধীন জোট

এবার শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট। ছয় সপ্তাহ ধরে চলা ভোটাভুটির পর আজ মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় গণনা। শুরুতে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট।

আংশিক ফলাফলে সকাল ১০টা নাগাদ দেখা যায়, ২৮১ আসনে এগিয়ে মোদির এনডিএ জোট। রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে ২১৮ আসনে।

গত ১৯ এপ্রিল শুরু হয় সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোটের মহাযজ্ঞ। ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপে ভোটাভুটি হয় ১ জুন। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ২৭২ আসন।

এদিকে বুথফেরত জরিপে আবারও নরেন্দ্র মোদির জোটের ভূমিধস বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে তা প্রত্যাখ্যান করেছে বিরোধী ইন্ডিয়া জোট। তৃতীয়বারের মতো মোদি সরকার নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের প্রত্যাবর্তন? সেটি জানতে অপেক্ষা করা লাগছেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

লোকসভা ভোট: ফলাফলে এগিয়ে মোদির নেতৃত্বাধীন জোট

আপডেট সময় ১২:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪