ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

মাদ্রাসার তালাবদ্ধ ক্লাসরুম থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদ্রাসার তালাবদ্ধ শ্রেণিকক্ষ থেকে শ্বাসরোধে হত্যা করা রোকসানা আক্তার (২৪) নামে এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত রোকসানা উপজেলার সায়েস্তা ইউনিয়নের আঠারোপাইখা গ্রামের আবেদ আলীর মেয়ে। তিনি সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর যাবৎ রোকসানা ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার সকালে মাদ্রাসায় এসে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস নেয়। এরপর প্রাইভেট পড়াতে থাকে। বিকাল ৪টার দিকে ওই মাদ্রাসার আয়া ফিরোজা বেগম মাদ্রাসায় এসে ৪র্থ শ্রেণির কক্ষটি তালাবদ্ধ দেখতে পায়। এরপর মাদ্রাসার সভাপতি হাফেজ মো. নাজমুল হকের কাছ থেকে চাবি এনে ওই কক্ষে প্রবেশ করলে পাটি দিয়ে মুড়ানো ও বেঞ্চ দিয়ে চাপা দেওয়া মৃত অবস্থায় রোকসানার লাশ দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোকসানার গলায় প্লাস্টিকের রশি পেঁচানো এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। তাদের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে রোকসানাকে হত্যা করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আগামী ৯ জুন ৪ লাখ টাকার বিনিময়ে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার কথা ছিল রোকসানার। এদিকে হত্যা রহস্য উৎঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, পিবিআই, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে জড়িতদের গ্রেফতার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদ্রাসার তালাবদ্ধ ক্লাসরুম থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

আপডেট সময় ১০:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪