ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাদ্রাসার তালাবদ্ধ ক্লাসরুম থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদ্রাসার তালাবদ্ধ শ্রেণিকক্ষ থেকে শ্বাসরোধে হত্যা করা রোকসানা আক্তার (২৪) নামে এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত রোকসানা উপজেলার সায়েস্তা ইউনিয়নের আঠারোপাইখা গ্রামের আবেদ আলীর মেয়ে। তিনি সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর যাবৎ রোকসানা ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার সকালে মাদ্রাসায় এসে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস নেয়। এরপর প্রাইভেট পড়াতে থাকে। বিকাল ৪টার দিকে ওই মাদ্রাসার আয়া ফিরোজা বেগম মাদ্রাসায় এসে ৪র্থ শ্রেণির কক্ষটি তালাবদ্ধ দেখতে পায়। এরপর মাদ্রাসার সভাপতি হাফেজ মো. নাজমুল হকের কাছ থেকে চাবি এনে ওই কক্ষে প্রবেশ করলে পাটি দিয়ে মুড়ানো ও বেঞ্চ দিয়ে চাপা দেওয়া মৃত অবস্থায় রোকসানার লাশ দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোকসানার গলায় প্লাস্টিকের রশি পেঁচানো এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। তাদের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে রোকসানাকে হত্যা করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আগামী ৯ জুন ৪ লাখ টাকার বিনিময়ে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার কথা ছিল রোকসানার। এদিকে হত্যা রহস্য উৎঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, পিবিআই, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে জড়িতদের গ্রেফতার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি

মাদ্রাসার তালাবদ্ধ ক্লাসরুম থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

আপডেট সময় ১০:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪