ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মোমেনিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন হাফেজ ওমর ফারুকের মালিকানাধীন বাসা থেকে সুমি বেগম (২৮) নামে ভাড়াটিয়া এক প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন।

নিহত সুমি বেগম উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সৌদি প্রবাসী মোশারফ হোসেন কালুর স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিঃসন্তানী সুমি বেগম তার স্বামী প্রবাসে থাকায় গত ৪ বছর ধরে মোমেনিয়া মাদ্রাসা সংলগ্ন ওমর ফারুকের মালিকানাধীন বাসায় ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করতেন।

বৃহস্পতিবার সকালে বসত ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করে। কিন্তু ভিতর থেকে সুমির কোন সাড়া শব্দ না পাওয়ায় এলাকার লোকজন থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বসত ঘরের ছাউনীর টিন খুলে ভিতরে প্রবেশ করে।

এসময় পুলিশ সুমিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখতে পান। পরে পুলিশ নিহত সুমির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২