ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

বগুড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে স্কুলবাস ভাঙচুরের অভিযোগ

 বগুড়ায় নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে স্কুলবাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে শহরের সাতমাথায় বিএফ শাহীন স্কুল ও কলেজের বাস ভাঙচুর করা হয়। তবে এসময় ওই বাসে কোনো শিক্ষার্থী ছিল না। এজন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা বগুড়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়ের কুশপুতুল দাহ করেন। দুপুর পৌনে ১২টার দিকে শহরের মুজিবমঞ্চের সামনে কুশপুতুল দাহ করার পর প্রায় শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথার দিকে যান। এসময় বিএফ শাহীন স্কুল ও কলেজের একটি বাস সাতমাথা থেকে থানার মোড়ের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা স্কুল বাসের পেছনের গ্লাসে লাঠি দিয়ে ভাঙচুর চালান।

ওই বাসে থাকা চালকের সহকারী বলেন, আমরা বাস নিয়ে যাচ্ছিলাম। এসময় অজ্ঞাতপরিচয় কিছু ছেলে এসে বাসে লাঠি দিয়ে বাড়ি দেয়। এতে পেছনের গ্লাস ভেঙে গেছে।

জানতে চাইলে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান বলেন, আমাদের বিক্ষোভ মিছিল থেকে কেউ স্কুল বাসে হামলা করেনি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করুক।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাহীনুজ্জামান বলেন, বাস ভাঙচুরের ঘটনা শুনেছি। এখনো কোনো অভিযোগ আসেনি। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

বগুড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে স্কুলবাস ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় ০৮:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২