ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ১২ হাজার টাকার ঋণ, ১৩ লাখ টাকার মামলা; বালিয়াডাঙ্গীতে গ্রেপ্তার সুদ ব্যবসায়ী

প্রযোজককে বিয়ে করলেন তামিল অভিনেত্রী

প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তিরুপাথিতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বৃহস্পতিবার রাতে বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এ দম্পতি। শেয়ার দেওয়ার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ছবিতে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় দেখা গেছে এ জুটিকে। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। অভিনেত্রী মহালক্ষ্মী তার পোস্টে লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান যে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছো। আমি তোমাকে ভালোবাসি।’

jagonews24

এদিকে, চলচ্চিত্র ও টিভি নাটকের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মহালক্ষ্মী ও রবীন্দ্রর চন্দ্রসেকরনকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রবীন্দ্ররের প্রযোজনায় ‘বিদিয়াম বারাই কাথিরু’ নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন মহালক্ষ্মী। সিনেমার শুটিংয়েই তাদের দেখা ও পরিচয়। পরে যা প্রণয়ে রূপ লাভ করলো।

২০০০ সালের পর উপস্থাপক হিসেবে টিভিতে আত্মপ্রকাশ ঘটে মহালক্ষ্মীর। পরে টিভি নাটকে নাম লেখান তিনি। তামিল টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। দীর্ঘ ক্যারিয়ারে ‘বাণী রানী’, ‘অফিস’, ‘উরু কাই উসাই’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে কাজ করেছেন মহালক্ষ্মী। অন্যদিকে লিব্রা প্রোডাকশনসের ব্যানারে ‘নাতুপুনা ইনানু থেরিয়ুমা’, ‘মুরুনগাইকাই’সহ বেশ কয়েকটি আলোচিত তামিল সিনেমা প্রযোজনা করেছেন রবীন্দ্রর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি

প্রযোজককে বিয়ে করলেন তামিল অভিনেত্রী

আপডেট সময় ০৯:৩৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২