সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

শ্যালকের ছুরিকাঘাতে হাসপাতালে দুলাভাই

চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাটে আপন শ্যালকের ছুরিকাঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তুহিন নামের এক যুবক। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের বটতলাহাটে আপন দুলাভাইকে দলবল নিয়ে ছুরিকাঘাত ও বেধড়ক মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর এলাকার কাশেম আলীর ছেলে তুহিন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে শ্যালক বটতলাহাট এলাকার মতিউর রহমান ওরফে আলবজরের ছেলে হাসিব।

আহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নিজের বোনকে তুহিনের সাথে বিবাহবিচ্ছেদ করাতে চাই হাসিব। কিন্তু বোন রাজি না হওয়ায় ও দুলাভাই নিজের বাড়ি আসায় তুহিনের উপর লোকজন নিয়ে হামলা করে হাসিব। এসময় দুই হাতে ছুরিকাঘাত ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

আহতের নানি শাশুড়ী লুৎফন নেসা বলেন, সন্ধ্যায় আমাদের বাসায় আসছিল নাতিজামাই তুহিন। এটি মানতে না পেরে লোকজন নিয়ে তার উপর হামলা করে নাতি হাসিব। এসময় তাকে অনেক ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসাপাতালে নিয়ে আসা হয়।

আহত তুহিনের মামী শাশুড়ী ফুলেরা বেগম জানান, বোনকে তুহিনের কাছ থেকে ডিভোর্স করাতে চাই হাসিব। কিন্তু মেয়ে তুহিনকে ডিভোর্স দিতে চাই না। এমনকি সে ৭ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি মানতে না পেরেই এমন হামলা করেছে আপন দুলাভাইয়ের উপর।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহবুব-এ-জাকারিয়া জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তুহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার দেহে ধরালো অস্ত্র দিয়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এতে অনেক রক্তক্ষরণ হয়েছে।

এবিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান। তিনি জানান, রাত সাড়ে ১০টা পর্যন্ত এবিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

শ্যালকের ছুরিকাঘাতে হাসপাতালে দুলাভাই

আপডেট সময় ১১:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪