সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

নওগাঁয় সম্পত্তি বিক্রয় করে রেজিস্ট্রি কবলা না দেয়ায় আদালতে মামলা

নওগাঁর সাপাহারে ফরিদা নামে এক মহিলা বসতবাড়ির সম্পত্তি বিক্রয় করে রেজিস্ট্রি কবলা না দেয়ায় তার বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভুক্তভোগী আর এক মহিলা।

ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের জয়পুর গ্রামে। মামলার অভিযোগ ও স্থানীয় জনগণ সূত্রে জানা যায় যে, জয়পুর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী ফরিদা বেগম(৪০) তার জয়পুর মৌজার আর.এস খতিয়ান নং ৮৫ হল দাগ নং ৩৩৪ দাগের বাটা ৩৭৮, পৌণে ৩ শতক বসতবাড়ি সম্পত্তি বিক্রয়ের জন্য প্রস্তাব দিলে রসুলপুর গ্রামের আসাদুজ্জামান এর স্ত্রী রাশিদা(৪৫) জায়গা সহ বসতবাড়ি ক্রয়ের জন্য রাজি হলে দাম নির্ধারণ হয় ৭ লক্ষ টাকা এর মধ্যে ৬ লক্ষ ৯০ হাজার টাকা পর্যায়ক্রমে নগদ প্রদান করে ১৫ নভেম্বর ২০১৮ ইং তারিখে বায়না নামা দলিল সম্পাদন করেন।

স্থানীয় সূত্রে ও বাদীর সাক্ষাৎকারে জানা যায়, ফরিদা ও তার মা মহিলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সে সময় আদালতে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা থাকার জন্য বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়ান যার ফলে রেজিস্ট্রি কবলা দিতে পারেনি।

বর্তমানে জামিন পেলে ভুক্তভোগী রাশিদা তাকে রেজিস্ট্রি কবলার প্রস্তাব দিলে প্রতারক ফরিদা বেগম অস্বীকার করেন, যার কারনে রাশিদা বাদী হয়ে গত ৭ নভেম্বর ২০২২ মোকাম নওগাঁ ৬ নং আমলী আদালতে ফরিদার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি আইনের ৪০৬/ ৪২০ ধারা মতে মামলা করেছে,যার মামলা নং সি.আর ৩৩৯ / ২০২২ (সাপাহার)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

নওগাঁয় সম্পত্তি বিক্রয় করে রেজিস্ট্রি কবলা না দেয়ায় আদালতে মামলা

আপডেট সময় ০৫:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২