সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাব নির্বাচন ৩১ ডিসেম্বর

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটিও গঠন করেছে ক্লাবটি।

সোমবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব সিদ্ধান্ত আজ ব্যবস্থাপনা কমিটির সভায় নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান এবং নবনীতা চৌধুরী।জাতীয় প্রেস ক্লাবের ২৪তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ৩০ ডিসেম্বর সকাল ১০টায় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থায়ী সদস্যদের মধ্যে যারা ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করবেন কেবল তারাই ভোটার হবেন। ব্যবস্থাপনা কমিটির ২৫ নভেম্বর রাত ১০টার মধ্যে চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধের শেষ সময় নির্ধারণ করেছেন।

নোটিশ বোর্ডে ভোটারদের তালিকা টাঙিয়ে দেওয়া হবে ৩০ ডিসেম্বর। যে সমস্ত স্থায়ী সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের নভেম্বর পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে। ক্লাব গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদের ঘ (৫) ধারা অনুযায়ী মনোনয়নের আগে সব মাসের বাকি চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ না করে থাকলে কোনো প্রার্থী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন লাভের যোগ্য হতে পারবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

জাতীয় প্রেস ক্লাব নির্বাচন ৩১ ডিসেম্বর

আপডেট সময় ০৩:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২