সংবাদ শিরোনাম ::
বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

ঝালকাঠির মাদক কারবারি ইয়াবাসহ ভোলায় আটক

  • এম এন আলম, বরিশাল
  • আপডেট সময় ০৪:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ৯০৬ বার পড়া হয়েছে

ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে চলাচল করা ফারহান লঞ্চে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার পাটি খালঘাট ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের মো. আলম তালুকদারের ছেলে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে চলাচল করা ফারহান লঞ্চে অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগের মধ্যে থেকে ২ হাজার ৮শ ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসানকে আটক করে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এই ইয়াবা ট্যাবলেট সে চট্টগ্রাম থেকে ক্রয় করে ঝালকাঠিতে বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। সে বিগত এক বছর যাবত এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন কৌশলে সে মাদক পরিবহন করত। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

ঝালকাঠির মাদক কারবারি ইয়াবাসহ ভোলায় আটক

আপডেট সময় ০৪:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২