ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৮

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা এ অভিযানে বাংলাদেশিসহ ১০৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে। শনিবার (২৭ জানুয়ারি) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে পাসার হারিয়ান সেলাইয়াং শহরে এ অভিযান চালানো হয়। এ সময় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়।

সিটি পুলিশের প্রধান দাতুক আলাউদ্দিন আবদুল মজিদ বলেন, দেশটির অভিবাসন বিভাগ ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে অংশ নেন ৪৬৫ কর্মকর্তা ও কর্মীরা।

তিনি জানান, এলাকাটি অপরাধীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিশেষ উদ্দেশ্য ছিল অবৈধ অভিবাসীরা।

জানা গেছে, অভিযানে আটকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিক। দেশটির ৫৩ জনকে আটক করা হয়েছে। এছাড়াও মিয়ানমারের ৩৫, ভারতের ১২ এবং পাকিস্তান ও নেপালের একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাত বাংলাদেশি রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১২ জানুয়ারি গভীর রাতে মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে বিশেষ অভিযান চালায় দেশটির পুলিশ। এ অভিযানে নানা অভিযোগে ৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৪১ জনকে আটক করা হয়।

ওই সময়ে দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বৈধ ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ সামাজিক ভিজিট পাসের অপব্যবহার, বিদেশি মহিলারা গ্রাহকদের যৌন পরিষেবা সরবরাহসহ বিভিন্ন অপরাধ করেছে আটককৃতরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৮

আপডেট সময় ১০:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪