সংবাদ শিরোনাম ::
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার

কুমিল্লা চলন্ত ট্রেনে জন্ম দিয়েছে

  ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় কুমিল্লা স্টেশনের অদূরে রসুলপুর ক্রসিং এলাকায় সন্তান জন্ম দেওয়ার এই ঘটনা ঘটে।

প্রসূতির নাম তানিয়া আক্তার (১৯)। তিনি নরসিংদী জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তানিয়া আক্তারের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুর এলাকায়। তিন বছর আগে বিয়ে হয় তাদের। বর্তমানে মা ও শিশুকে কুমিল্লা নগরীর শাসনগাছা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতাল ভর্তি করা হয়েছে।

নবজাতক ও মা দু’জনই সুস্থ রয়েছেন বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন। ওই ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু জানান, নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দ্যেশ্যে উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নং সিটে উঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর ক্রসিং এলাকায় আসতেই প্রসব বেদনা উঠে তানিয়ার।

বিষয়টি জানতে পেরে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির অন্য যাত্রীদের সরিয়ে নেন এবং সেখানে থাকা মহিলা যাত্রীদের সহযোগীতায় তার প্রসবের ব্যবস্থা করেন। সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন তানিয়া। পরে, ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে একটি হাসপাতালে ভর্তি করেন। নবজাতকের বাবা এরশাদ মিয়া ঢাকা মেইলকে জানান, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই।

আমার স্ত্রী এবং বাচ্চা দুজনই সুস্থ আছেন। বর্তমানে তারা কুমিল্লা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. বাধন জানান, বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

কুমিল্লা চলন্ত ট্রেনে জন্ম দিয়েছে

আপডেট সময় ০৯:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২