ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়

দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দাউদকান্দি রায়পুর দিঘির পাড়ে এ ঘটনা ঘটে
এতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।

আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, ‘আহতদের সবাইকে আমাদের চিকিৎসকেরা সেবা দিচ্ছেন এবং আশঙ্কাজনক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম আজকের পত্রিকাকে জানান, বাস দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদিকে বাস উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা

দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

আপডেট সময় ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩