সংবাদ শিরোনাম ::
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ হালান্ডের জোড়া গোলে নরওয়েতে ‘ভূকম্পন’ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কার্টনে লুকিয়ে ছিল বিষধর সাপ, ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর নওগাঁয় ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে কারখানার পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক সরকারি চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন পুরান ঢাকায় দখল-চাঁদাবাজির গড ফাদার কাউন্সিলর মামুন

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার ৪

ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকা এবং মুন্সিগঞ্জের গজারিয়ার চর বাউশিয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিকুর রহমান ওরফে পান্না (৩৪), শফিকুল ইসলাম (৩০), সুমন হোসেন ওরফে রনি (২৮) ও বিল্লাল হোসেন (২৯)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শফিকুল পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ কর্মকর্তা মহিদ উদ্দিন বলেন, গত ৩০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, আশিকুর রহমান বিভাগীয় কমিশনার কার্যালয়ের পূর্ব পাশে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনের ছাদ থেকে ককটেলের এই বিস্ফোরণ ঘটান।

 পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুর ও তাঁর সহযোগী শফিকুল এই ঘটনা ছাড়াও রমনা ও মতিঝিল এলাকায় আরও চারটি স্থানে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৭:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩