ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিল্পী সমিতির নির্বাচন: প্রস্তুত ডিপজলের প্যানেল, থাকছে চমক

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি রাইজিংবিডির সঙ্গে আলাপকালে তিনি জানান, এরই মধ্যে তার প্যানেল প্রস্তুত এবং তাতে চমক রয়েছে।

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করেন মনোয়ার হোসেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এবার তিনি সভাপতি পদে নির্বাচন করবেন।

ডিপজলের প্যানেলে সাধারণ সম্পাদক পদে কে প্রার্থী হবেন? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘চমক আছে, এখনই বলব না। তবে আমার প্যানেল প্রস্তুত।’

জায়েদ খান কোন পদে নির্বাচন করবেন? উত্তরে তিনি বলেন, ‘জায়েদ খান আমাদের প্যানেলে থাকবে। রুবেল, মৌসুমী সবাই থাকবে। সাধারণ সম্পাদক কাকে করছি তা এখনই বলব না। এটা চমক হিসেবে রাখছি।’

এদিকে চলচ্চিত্র পাড়ায় চাউর হয়েছে, ডিপজলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মৌসুমী প্রার্থী হবেন। এ বিষয়ে ডিপজল বলেন, ‘কয়েক দিনের মধ্যে আমরা নিজেরা একটা মিটিং করব। আমাদের প্যানেল প্রস্তুত। রুবেল ফিফটি মৌসুমী ফিফটি। যাকে নিব আমার মনে হয়, সবাই খুশি হবেন। সবই ফাইনাল করা, শুধু ঘোষণা দেওয়া বাকি। যেটা করলে সমিতির ভালো হয়, সেটাই করার চিন্তা করব।’

অভিনয়শিল্পীদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডিপজল বলেন, ‘দেখলেন তো গত নির্বাচনে কত কি হলো। কিন্তু শিল্পী সমিতির কি উপকার হলো? সমিতির সদস্যদের কি উপকার হলো? কিছুই হলো না। বাদপড়া শিল্পীদের সদস্যপদ আমি আবার ফেরত দেব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

শিল্পী সমিতির নির্বাচন: প্রস্তুত ডিপজলের প্যানেল, থাকছে চমক

আপডেট সময় ০৬:২৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩