ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় বহু হতাহত, সৌদির নিন্দা

গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় নিহতের সংখ্যা দুই শতাধিক। যদিও আল-জাজিরার খবরে বলা হয়েছে নিহতের সংখ্যা কয়েক ডজন। আহত হয়েছেন কয়েকশ ব্যক্তি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বাজুম জানান, মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের তৈরি বোমাগুলো আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ফেলা হয়। বোমা হামলায় একটি আবাসিক কমপ্লেক্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রতিটি বোমার ওজন ছিল এক টন।

তিনি বলেন, এই ভবনগুলোতে শত শত শরণার্থী বাস। দখলদার বিমানবাহিনী ছয়টি মার্কিন বোমা দিয়ে ভবনগুলো একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইয়াদ আল-বাজুম বলেন, হামলায় অন্তত ৪০০ জন হতাহত হয়েছেন। অনেক দেরি হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরাইলকে থামানো।

এই হামলার নিন্দা জানিয়েছে বিবৃতিতে দিয়েছে সৌদি আরব। এতে বলা হয়েছে, শরণার্থী শিবিরে ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি।

এদিকে ইরানের রাজনীতিবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় যে যুদ্ধ চলছে তা যদি আরও প্রসারিত হয় তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আলী বাগেরী-কানি এই মন্তব্য করেন। ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর ইসরায়েল পাল্টা হামলা শুরু করে, যা এখনো চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ

গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় বহু হতাহত, সৌদির নিন্দা

আপডেট সময় ০১:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩