ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি কুমিল্লার ডালপা বিল যেন বর্ষার এক টুকরো হাওর, প্রকৃতির টানে ছুটছেন দর্শনার্থীরা বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিলেন ট্রাম্প

গাজার পশ্চিমে এগুচ্ছে ইসরায়েলি ট্যাংক, যোগাযোগ ব্যবস্থা বন্ধ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্বিতীয় পর্বের যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। উপত্যকার দক্ষিণ-পূর্ব অংশ থেকে প্রচুর ইসরায়েলি ট্যাংক অঞ্চলটির পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।

সেখানকার সব ধরনের যোগাযোগ ব্যবস্থাও বন্ধ করে দিয়েছেন দখলদাররা।
সোমবার (৩০ অক্টোবর) আল জাজিরার লাইভ আপডেট প্রোগ্রামে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ইসরায়েলি সৈন্যরা এখন একটি সংযোগস্থলের কাছাকাছি যেটি গাজার বিভিন্ন অংশকে সংযুক্ত করে। তারা সেখানে পৌঁছে গিয়ে যদি নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে কার্যকরভাবে গাজা উত্তর ও দক্ষিণ অঞ্চলকে বিভক্ত করে ফেলবে। এতে জন চলাচলে উল্লেখযোগ্য বাধা সৃষ্টি হবে।

এ অবস্থায় ইসরায়েলি বাহিনী একটি সতর্কতা জারি করেছে। তারা গাজার জনগণকে দক্ষিণ ও উত্তরে ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে। শহরের যোগাযোগ ব্যবস্থা, যেমন- ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সেখানকার কারও সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম গাজা শহরের উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংক ঢোকার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধকারীরা সালাহ আল-দিন স্ট্রিটে ইসরায়েলি ট্যাংকের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনারাও দক্ষিণ-পূর্ব গাজার একটি এলাকায় হামলা চালিয়েছে। এর আগে অঞ্চলটি বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

ইসরায়েরেলে স্থল আগ্রাসন রুখে দিতে ফিলিস্তিনি প্রতিরোধকারীরা সব সময় প্রস্তুত বলেও উল্লেখ করেন হাজেম কাসেম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা

গাজার পশ্চিমে এগুচ্ছে ইসরায়েলি ট্যাংক, যোগাযোগ ব্যবস্থা বন্ধ

আপডেট সময় ০৪:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩