ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শাকিব খান ওয়ার্ক পারমিট ভিসা পেলেন ভারতের

প্রথমবার প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতে চলেছেন শাকিব খান। অনন্য মামুন পরিচালিত ছবির নাম ‘দরদ’। গেল ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে এর শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সেজন্য ১৫ অক্টোবর মুম্বাই উড়াল দেওয়ার কথা ছিল এ নায়কের। কিন্তু ভিসা জটিলতায় যেতে পারেননি এ ঢালিউড সুপারস্টার।

তবে এবার জটিলতা কেটে গেছে। ভারতের ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন শাকিব খান। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ছবির বাংলাদেশ অংশের পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘শুটিংয়ের যাবতীয় কাজ শুরু হয়েছে আরও আগে। গতকাল (রোববার) রাতে শাকিব ভাইসহ বাংলাদেশ অংশের সবার ভিসা হয়েছে। ভিসা পেতে দেরি হলেও আমাদের কোনো কাজ থেমে ছিল না। বারানসিতে টিম কাজ করছে।’

মামুন আরও বলেন, ‘মুম্বাইয়ে হিরোইন সোনাল চৌহানকে নিয়ে আমরা গতকাল স্ক্রিপ্ট রিডিং সেসন করেছি। কাজ কিন্তু মোটেও থেমে নেই। চলছে গানের কাজও। শাকিব ভাই আসার পর লুক সেট, হিরোইনসহ স্ক্রিপ্ট রিডিং সেসন ও ফটোশুট হবে। এরপর ২৬ অক্টোবর আমরা উড়াল দেব বারানসিতে। ২৭ অক্টোবর থেকে বারানসি ও এলাহাবাদের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষ করে তারপর দেশে ফিরব।’

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় ছবিটি তৈরির কথা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শাকিব খান ওয়ার্ক পারমিট ভিসা পেলেন ভারতের

আপডেট সময় ০৪:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩