ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গাজায় শিশু হত্যা আমাদের বিবেকের ওপর কলঙ্ক: ইউনিসেফ

গাজায় ইসরায়েলি হামলায় হতভম্ব হওয়ার মতো সংখ্যায় শিশু হতাহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ)। একইসঙ্গে সংস্থাটি বলেছে, এটা আমাদের বিবেকের ওপর কলঙ্ক।

তিন সপ্তাহেরও কম সময়ে গাজায় ২,৩৬০ শিশু নিহত হয়েছে জানিয়ে ইউনিসেফ অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার জন্য টেকসই ও বাধাহীন প্রবেশাধিকারের আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার ইউনিসেফ জানিয়েছে, গাজায় অবিরাম হামলায় আরও ৫ হাজার ৩৬৪ শিশু আহত হয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলগুলোতে প্রতিদিন চারশর বেশি শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানা গেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালায়, এতে ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় অবিরাম বোমা বর্ষণ করে কমপক্ষে ৫,৭৯১ জনকে হত্যা করেছে। গাজার প্রায় ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকই ১৮ বছরের কম বয়সী শিশু।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের সম্মিলিত বিবেকের ওপর একটি ক্রমবর্ধমান কলঙ্ক। শিশুদের মৃত্যু ও আহত হওয়ার হার বিস্ময়কর।

তিনি বলেন, এর চেয়েও ভয়ংকর বিষয় হচ্ছে, উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানিসহ মানবিক সহায়তা না দিলে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকবে।

ইউনিসেফ জানিয়েছে, গাজা উপত্যকার প্রায় প্রতিটি শিশুই ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিরবচ্ছিন্ন হামলা, বাস্তুচ্যুতি এবং খাদ্য, পানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক ঘাটতির কারণে গভীর বেদনাদায়ক ঘটনা ও আঘাতের সম্মুখীন হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পশ্চিম তীরে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ২৮ জন শিশু নিহত এবং অন্তত ১৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, হত্যা ও পঙ্গু করা, অপহরণ, হাসপাতাল ও স্কুলে হামলা এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা শিশুদের অধিকারের গুরুতর লঙ্ঘন।

ইউনিসেফ জরুরি ভিত্তিতে সব পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত হতে, মানবিক প্রবেশাধিকারের অনুমতি দিতে এবং সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও মঙ্গলবার যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে।

তিনি বলেন, ফিলিস্তিনিরা ৫৬ বছর ধরে দমবন্ধ দখলদারিত্বের শিকার। কিন্তু ফিলিস্তিনিদের অভিযোগ হামাসের আক্রমণকে ন্যায্যতা দেয় না। তেমনি হামাসের হামলার বিপরীতে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালানোও ন্যায়সঙ্গত নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

গাজায় শিশু হত্যা আমাদের বিবেকের ওপর কলঙ্ক: ইউনিসেফ

আপডেট সময় ০৪:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩