সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা

ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের একটি গাভী ছিনিয়ে নিয়ে গেলেন দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা নামের এক এনজিওর মাঠকর্মীরা।

গতকাল (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম জানান- সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন তিনি। এ ঋণের সপ্তাহে ২ হাজার ৫০০ টাকা করে ১৩টি কিস্তি পরিশোধ করেন তিনি। হঠাৎ দেশের চলমান পরিস্থিতির কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকালে তার বাড়িতে গিয়ে গোয়ালঘর থেকে একটি গাভী গরু জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। এ সময় গরুটি নিতে নিষেধ করলেও তারা তা শুনেননি। গাভীটির চার মাসের একটি বাছুর রয়েছে।

কুলসুম বলেন- ‘আমি কোনো রকম ক্ষেত খামারে কাজ করে সংসার চালাই। আমি তাদের বলেছি সমিতির টাকা পরিশোধ করব, তাও শোনে নাই।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, ‘এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে একটি গরু ছিনিয়ে নেওয়া অমানবিক কাজ করেছে এনজিওর লোকজন। আইনিভাবে এটা করতে পারে না। তদন্ত করে এনজিওটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

গরু নেওয়ার কথা স্বীকার করে সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম বলেন, ‘এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি চালিয়েছেন কুলসুম বেগম। এরপর ঋণখেলাপি করছেন তিনি। সেই টাকা পরিশোধ করতে বারবার বলি। টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে আসছি।’

ম্যানেজার মো. শামীম বলেন, ‘কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে আসছি।’

অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থার নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা

আপডেট সময় ০১:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪