ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রীর আহ্বান

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “যুদ্ধ ও অস্ত্র মানুষের মঙ্গল বয়ে আনে না।”

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‌শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “একটা যুদ্ধের সময় কী অবস্থা হতে পারে, সেটা তো আমরা আমাদের জীবন দিয়েই দেখেছি। আমি দেখেছি, লাশ পড়ে আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। এক বাড়ি থেকে আরেক বাড়ি আমাদের আশ্রয় নিতে হতো। আজকে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, কিছুদিন আগে দেখলাম ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এখন আবার ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আক্রামণ। ইসরায়েলেও শিশু মারা গেছে, ফিলিস্তিনেও মানুষ মারা গেছে। গতকাল দেখলাম হাসপাতালেও বোমা বিস্ফোরণ করে মানুষ মেরেছে, শিশু মেরেছে। রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আমি বিশ্ব নেতাদের বলব, যুদ্ধ বন্ধ করুন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। যুদ্ধ ও অস্ত্র মানুষের মঙ্গল বয়ে আনে না।”

তিনি আরও বলেন, “যুদ্ধে সবচেয়ে কষ্ট পায় শিশু আর নারীরা। সন্তান হারা পিতা-মাতা, পিতা-মাতা হারা সন্তান। তাদের যে কী বেদনা, সেটা আমরা জানি। এ জন্য আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাই। বরং এসব অস্ত্র বানানো এবং অস্ত্র প্রযোগীতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক সেটাই আমাদের দাবি। আমরা শান্তি চাই, কারণ শান্তি উন্নতি দেয়। আর যুদ্ধ ধ্বংস সৃষ্টি করে। কাজেই আমরা ধ্বংস চাই না, উন্নতি ও শান্তি চাই। এ জন্য আমরা শান্তির পক্ষেই সবসময় কাজ করি।”

শেখ রাসেলকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, “রাসেলের জীবনে একটা বড় শখ ছিল বড় হয়ে সে আর্মি অফিসার হবে। কিন্তু সেই শখ তো আর পুরণ হয়নি। পচাত্তরের ১৫ আগস্ট ঘাতকরা বাবা-মা, ভাই সবাইকে হত্যার পর সব শেষেই রাসেলকে নির্মমভাবে হত্যা করে। তখন আমার ছোট বোন শেখ রেহানা আর আমি বিদেশে ছিলাম। ছয়টি বছর দেশে আসতে পারিনি। আর আমাদের এই হত্যার বিচার চাওয়ার অধিকারও ছিল না।”

সরকারপ্রধান বলেন, “আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশ চালাবে। আমি সেইভাবেই তাদের গড়ে তুলতে চাই।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় ০৫:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩