ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেটের স্বাস্থ্য ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

মজার মজার খাবার খেতে তো ভালোই লাগে কিন্তু বেশিরভাগ সময়েই আমাদের স্বাস্থ্য ও ওজনের দিকে খেয়াল রাখতে মনে থাকে না। সেইসঙ্গে পেটের সমস্যা তো থাকেই। বিষয়টি যতক্ষণে বুঝতে পারি, ততক্ষণে বেশ দেরি হয়ে যায়।

মুখরোচক ও ভারী খাবার একসঙ্গে অনেকগুলো খেয়ে ফেললে বদহজম, কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়া ও অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। আপনিও যদি এমন সমস্যায় ভুগে থাকেন তবে এ থেকে মুক্তি পেতে প্রোবায়োটিক খাওয়া শুরু করতে পারেন।

ডিকে পাবলিশিং হাউসের ‌‌‘হিলিং ফুডস’ বইয়ে উল্লেখ করা হয়েছে, ‌‘সুস্থ অন্ত্র খাবার ও পুষ্টি সঠিকভাবে হজম করতে কাজ করে। খাবারে হজম করার জৈব রাসায়নিক প্রক্রিয়া স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে। এটি সুস্থ অন্ত্র বজায় রাখে করে এবং অন্ত্রের রোগ প্রতিরোধ করে।’

পনির

দই

বেশিরভাগ বাঙালি শেষ পাতে দই খেতে পছন্দ করেন। এমনকী উৎসব-আয়োজনেও থাকে দই। এই খাবার খাওয়ার মাধ্যমে খুব সহজেই পেটের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। সবচেয়ে ভালো হয় দুপুরের খাবারের পর এক বাটি টক দই খেতে পারলে। এটি হজমে ভালো সাহায্য করে। হজমক্ষমতা ভালো রাখার জন্য প্রত্যেকেরই প্রোবায়োটিক খাবার খাওয়া উচিত-

ইডলি

দক্ষিণ ভারতীয় খাবার হলেও ইডলি অনেক দেশেই জনপ্রিয়তা পাচ্ছে। এই খাবার খেলে পেটের স্বাস্থ্য ভালো রাখা সহজ হবে। ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি এই খাবার তাই নিশ্চিন্তে খেতে পারেন। এটি শরীরে পর্যাপ্ত পুষ্টি পৌঁছাতে কাজ করে।

বাটারমিল্ক

প্রোবায়োটিক-সমৃদ্ধ দই দিয়ে তৈরি বাটারমিল্ক হতে পারে পেটের জন্য বেশ উপকারী একটি পানীয়। এই পানীয় শুধু স্বাস্থ্যকরই নয়, সেইসঙ্গে আপনাকে সতেজ রাখতেও সাহায্য করবে। পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত বাটারমিল্ক খেতে পারেন। এটি ঘরেই তৈরি করে নেওয়া সম্ভব।

আচার

আমাদের বেশিরভাগেরই অভ্যাস আছে খাবারের সঙ্গে একটুখানি আচার রাখার। তবে সব ধরনের আচারেই পর্যাপ্ত প্রোবায়োটিক থাকে না। তাই সাধারণ আচারের বদলে ফার্মেন্টেড আচার খান। এটি আপনাকে পেটের যাবতীয় সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

পেটের স্বাস্থ্য ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

আপডেট সময় ০১:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২