ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

তফসিল ঘোষণার পর পুরনো মামলায় গ্রেফতার নয়: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যেন পুরনো মামলায় গ্রেফতার করা না হয়। এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

রবিবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়। কারও বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করুন। তফসিল ঘোষণার পর যেন গ্রেফতার করা না হয়।”

এ সময় তিনি বলেন, “পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন।”

ইসি আলমগীর আরও বলেন, “সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। এ ছাড়া সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে আমরা কোনো হস্তক্ষেপ করব না।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। সেই হিসেবে নির্বাচনের আর আড়াই মাস বাকি রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

তফসিল ঘোষণার পর পুরনো মামলায় গ্রেফতার নয়: ইসি

আপডেট সময় ০৮:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩