ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

‘উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলবে’

মাদারীপুর: উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে ঢাকা-শিবচর-ভাঙ্গা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-শিবচর-ভাঙ্গা রেলপথ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ফরিদপুরের ভাঙ্গায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, কুষ্টিয়া, রাজশাহীর ট্রেনগুলো এপথেই চলবে। উদ্বোধনের পরবর্তী এক সপ্তাহের মধ্যেই এ রুট দিয়ে ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহন শুরু হবে। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলপথ উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে এ অঞ্চলের মানুষের সামনে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে মানুষের সাথে মতবিনিময় এটা স্বাভাবিক একটি বিষয়। আমরা আশা করছি, এই উন্নয়নের ধারা যেন আগামীতেও অব্যাহত থাকে। দেশের মানুষ শান্তি, অগ্রগতি ও উন্নয়নের পক্ষে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সেই সোনার বাংলা গড়তে গত ১৫ বছর প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আমাদের নির্বাচনী যে ইশতেহার ছিল একে একে তার সবগুলোই বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী তা উদ্বোধন করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

‘উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলবে’

আপডেট সময় ১২:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩