ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কাকে মারতে চাইলেন পরীমনি

মাঝেমধ্যেই নানান ইস্যুতে আলোচনায় আসেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সবশেষ স্বামী শরীফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এবার কাউকে মারার ইঙ্গিত দিয়ে আরও আলোচনায় এসেছেন এই নায়িকা। একের পর এক ইস্যুতে আলোচনায় আসাটা যেন শেষই হচ্ছে না তার।

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গো’কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে নিজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন পরী।

তবে ওই সাক্ষাৎকারের একটি অংশ নিয়ে বিনোদন মহলে চলছে আলোচনা। তা হলো তিনি কোনও একজনকে মারতে চেয়েছেন। কিন্তু কাকে মারবেন তা উল্লেখ করেননি।

পরীমনির কাছে জানতে চাওয়া হয়, ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে? উত্তরে চিত্রনায়িকা বলেন, “সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনিই জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।”

এরপরেই তাকে জিজ্ঞাসা করা হয়, বাস্তব জীবনে পরীমণি কি কাউকে পিটিয়েছে? জবাবে তিনি বলেন, “হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে এমন। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।”

পরীমণি আরও জানান, তার অবর্তমানে তাকে নিয়ে অনেকেই নিজের ইচ্ছামতো বায়োগ্রাফি বানান। যেমন, পরীর তিন-চারটা বিয়ে কিংবা পরীর দুটি বাচ্চা আছে ইত্যাদি। আমি যখন জেলে ছিলাম সে সময় গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে।

চিত্রনায়িকা বলেন, “যখন ওই মানুষদের সামনে আমি দাঁড়াব, তখন কী হবে জানি না। একই ইন্ডাস্ট্রিতে থাকি, যারা কনটেন্টগুলো বানান তাদের সঙ্গে কোনো না কোনোভাবে দেখা হবেই। তবে তাদের এমন মিথ্যাচার কীভাবে আমার কাছে হ্যান্ডেল করবে তাতে যেন তারা প্রস্তুত থাকেন।”

প্রসঙ্গত, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কাকে মারতে চাইলেন পরীমনি

আপডেট সময় ০৪:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩