ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনায় ৯ জন গ্রেপ্তার

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ওরেভা কোম্পানির কয়েকজন ম্যানেজার ছাড়াও রয়েছেন সেতুর টিকিট কালেক্টর, সেতুর পুনঃসংস্কার করা ঠিকাদার এবং তিনজন নিরাপত্তাকর্মী; যাদের দায়িত্ব ছিল ভিড় সামাল দেওয়া।

এ বিষয়ে গুজরাট পুলিশের রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল (আইজি) অশোক যাদব সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়েরের পর আমরা নয়জনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে আছেন ওরেভা গ্রুপের দুই ম্যানেজার, দুইজন টিকিট কালেক্টর, দুইজন ঠিকাদার এবং তিনজন নিরাপত্তারক্ষী। গাফিলতির জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

মোরবি পৌরসভার কর্মকর্তারা বলেছেন, যথাযথ ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতুটি পুনরায় খুলে দেওয়া হয়েছিল। স্থানীয় একটি বেসরকারি ট্রাস্ট সেতুটির মেরামত ও সংস্কার কাজ করেছে। কিন্তু রাজ্য সরকারের ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ওই ট্রাস্ট সেতুটি খুলে দেয়।ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা, ৩০৮ ধারা এবং ১১৪ ধারায় মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল বলেন, ‘মোরবিতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমরা সমবেদনা প্রকাশ করছি। সব অভিযুক্তদের বিরুদ্ধে আমরা ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছি। উদ্ধারকাজ তত্ত্বাবধানে পুলিশ কাজ করছে।’সেই সঙ্গে তিনি আশ্বাস দেন, যখনই আমাদের হাতে কোনো তথ্যপ্রমাণ আসবে, আমরা জড়িতকে গ্রেপ্তার করব। এরইমধ্যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনায় ৯ জন গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২