সেলিনা বেগম (৩৭) নামের এক গর্ভবতী গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ফায়েজ উদ্দীন মিয়া পলাতক আছে। ঘটনাটি ঘটেছে ভৈরবের কালিকাপ্রসাদ জগড়াচর গ্রামের ফায়েজ উদ্দীন মিয়ার বারিতে।
নিহতের পুত্র জীবন আহমেদ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছে। বিরোধকে কেন্দ্র করে রোববার রাত ২ টার দিকে ঘুমন্ত স্ত্রী সেলিনাকে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে পিটিয়ে হত্যা করেছে স্বামী ফায়েজ উদ্দীন মিয়া।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ফায়েজ উদ্দীন মিয়া তার স্ত্রী ও তাদের সন্তান নিয়ে একই বাড়িতে থাকতেন। ঘটনার সময় সেলিনা ও তার স্বামী ফায়েজ উদ্দীন দরজা আটকে ঘুমাছিলেন। একপর্যায়ে ফায়েজ উদ্দীন তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ফায়েজ উদ্দীনকে আটক করার চেস্টা চলছে। সেলিনার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: 






















