ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

রাজশাহী পবার জিন্নাত হত্যার সঠিক তদন্ত প্রতিবেদন নিয়ে সংশয় নিহতের পরিবার

রাজশাহীর পবা উপজেলার জিন্নাত আলীকে হত্যার অভিযোগে আদালতে দায়ের করা মামলার সঠিক তদন্ত প্রতিবেদন নিয়ে সংশয় রয়েছেন নিহতের পরিবার।

আদালতে মামলা ও সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানান গেছে, পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাদপুরপূর্বপাড়া গ্রামের জামে মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে গত ১৮ জুন মাগরিবের নামাজের পর মসজিদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ তার লোকজনের মারপিটে ওই মসজিদের সভাপতি জিন্নাত আলী (৬৫) অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার দিন রাতে নিহতের ছেলে জিয়াউর রহমান পবা থানায় মামলা দায়ের করতে যান। কিন্তু পবা থানা পুলিশ ময়না তদন্তের রিপোর্ট না পর্যন্ত মামলা হবে না বলে ফিরিয়ে দেন। পরর্বতীতে গত ৬ জুলাই নিহতের ছেলে জিয়াউর রহমান বাদি হয়ে মসজিদের সাধারণ সম্পাদক ও দাদপুর পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৩৬), ঘটনার সাথে জড়িত একই গ্রামের সাদেক আলী (৫৫) ও বদিউজ্জামালকে(৪০) আসামি করে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১০৯/৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিকে) নির্দেশ প্রদান করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পবা থানার এস আই শাহাবুল ইসলাম। মামলার বাদি জিয়াউর রহমান বলেন, আদালতে মামলা দায়ের পর থেকে আসামিদের লোকজন প্রতিনিয়ত মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এতে করে পুলিশের সঠিক তদন্ত প্রতিবেদন নিয়ে সংশয় রয়েছে নিহতের পরিবার।

আরএমপি পবা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আদালত থেকে একটি মামলার সঠিক প্রতিবেদন চেয়ে মামলাটি থানায় পাঠিয়েন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে যথা সময়ে সঠিক প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

রাজশাহী পবার জিন্নাত হত্যার সঠিক তদন্ত প্রতিবেদন নিয়ে সংশয় নিহতের পরিবার

আপডেট সময় ০২:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩