ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ, উদ্ধার ৬

সাভার (ঢাকা): রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজারে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।

শনিবার (২৯ জুলাই) বেলা ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মেসার্স শাহ আলম ফিলিংস্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, একটি চলন্ত পিকআপ ভ্যান থেকে ৪-৫টি ককটেল সদৃশ বস্তু সড়কের পাশে নিক্ষেপ করা হলে সেগুলো বিস্ফোরণ ঘটে।

ফিলিংস্টেশনের ম্যানেজার নুরুল আমিন বলেন, একইসঙ্গে ৪-৫টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে কাউকে দেখতে পাইনি।

এদিকে বিস্ফোরণস্থলের পাশ থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্র্যাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, আমরা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনা স্থলে গিয়ে ছয়টি ককটেল উদ্ধার করেছি এবং ডিফিউজের ব্যবস্থা করেছি। আমরা ঘটনাটির তদন্ত করছি। এঘটনায় মামলা হবে৷

তিনি বলেন, আপনারা জানেন এখানে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। কিন্তু আমাদের তৎপরতার কারণে কেউ অবস্থান নিতে পারেনি৷ তাই এই ককটেল বিস্ফোরণ করে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ, উদ্ধার ৬

আপডেট সময় ০৬:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩