রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সন্ধায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
পল্টন থানার ওসি সালাউদ্দিন জানান, গোলাপশাহ মাজার এলাকায় সংঘর্ষে মারাত্মকভাবে আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে আমরা জেনে আপনাদেরকে জানাব।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 
























