ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামি সূত্রাপুর থেকে আটক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বহুল আলোচিত সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক তিন আসামিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ রকি মিয়া (৩২), মোঃ রমি মিয়া (২৮) ও মোঃ তোফাজ্জল নবী তপি (২৫)। তারা সকলে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শরিফনগর (নতুনবাড়ী) গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ এর সিনিয়র এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) এম, ফকরুল হাসান এসব তথ্য জানান।

ফকরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৮ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তা ও র‌্যাব-৯ এর সহযোগীতায় রাজধানী ঢাকার সূত্রাপুর থানার জনসন রোড এলাকায় একটি ঝটিকা অভিযান চালায়। এসময় অভিযানকালে র‌্যাব সদস্যরা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পেনাল কোড আইনে সেলিম মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক তিন আসামি মোঃ রকি মিয়া (৩২), মোঃ রমি মিয়া (২৮) ও মোঃ তোফাজ্জল নবী তপি (২৫) আটক করতে হয়।

তিনি আরো জানান, এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ওই হত্যাকান্ডের সাথে তাদের সম্পৃক্তার কথা স্বীকার করেছে। তারা ওই হত্যাকান্ডের পর রাজধানীর সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামি সূত্রাপুর থেকে আটক

আপডেট সময় ০৭:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩