ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে: খাদ্যমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী আমরা কখনোই বিএনপির সঙ্গে আ.লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম

বাঘায় দিনদুপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২ লক্ষ টাকা ছিনতাই

রাজশাহীর বাঘায় দিনদুপুরে বাদাম ব্যাবসায়ী ইসলাম আলীকে ছুরিকাঘাত করে ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯ টায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর মাদ্রাসার দক্ষিণে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের আফছার আলীর ছেলে বাদাম ব্যবসায়ী ইসলাম আলী সকালে ২ লক্ষ টাকা নিয়ে বাদাম ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়। সকাল ৯ টার দিকে জোতকাদিরপুর মাদ্রাসার দক্ষিণে পৌঁছালে ৩ জন ছিনতাইকারীরা তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে টাকা দিতে না চাইলে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসলাম আলী বলেন, আমি বাদার ক্রয়ের জন্য চকরাজাপুর চরে যাচ্ছিলাম। ৩ জন লোক আমার পথরোধ করে কাছে যা আছে দিয়ে দিতে বলে। আমি দিতে না চাইলে তাদের কাছে থাকা চাকু দিয়ে আঘাত করে কোমরে থাকা সমস্ত টাকা নিয়ে নেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুল নাহার কান্তা বলেন, চাকু বিদ্ধ এক ব্যক্তিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কা মুক্ত।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধী সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

বাঘায় দিনদুপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২ লক্ষ টাকা ছিনতাই

আপডেট সময় ০৬:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩