ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে: খাদ্যমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী আমরা কখনোই বিএনপির সঙ্গে আ.লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম

কুমিল্লা সদর দক্ষিণে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

কুমিল্লার সদর দক্ষিণে ছিনতাইকৃত স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত ১৭ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামের গান্ধাচি গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মোঃ সুমন(৩২) তার আত্মীয়াকে নিয়ে কোটবাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে পদুয়ারবাজার থেকে সিএনজি যোগে রওয়ানা হলে উক্ত সিএনজি চালক ও তার অপরাপর সহযোগিদের সহযোগিতায় বাদী মোঃ সুমন(৩২) ও তার আত্মীয়াকে জিম্মি করে নগদ ১ লক্ষ টাকা ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয়।

ভিকটিমের মৌখিক অভিযোগের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৫ জুলাই হতে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ থানা ও কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ জন আসামী ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা, ১ টি মোটর সাইকেল, লুন্ঠিত নগদ ১ লক্ষ টাকা ও স্বর্নালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের শিবপুর গ্রামের আ: মালেকের ছেলে মোঃ আলাউদ্দিন(৩২), বড় ধর্মপুর গ্রামের কবির হোসেনের ছেলে জাফর হোসেন (৩০) এবং চাদঁপুর জেলার কচুয়া উপজেলার বজরীখোলা গ্রামের মৃত. নোয়াব আলীর ছেলে মোঃ ফারুক মজুমদার(৪২)।

এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

কুমিল্লা সদর দক্ষিণে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০৪:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩