ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শিক্ষার্থীকে বলাৎকার : মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

শিক্ষার্থীকে বলাৎকার : মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদরাসা শিক্ষক সৈইবুর রহমান চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে এক মাদরাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। বুধবার (২৬ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সৈইবুর রহমান শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাইতুন কুরআন একাডেমি হাফেজিয়া মাদরাসার শিক্ষক। তিনি কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও শিক্ষক সৈইবুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। ওইদিন রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

তিনি আরও জানান, একজন শিক্ষার্থীর অভিযোগের পর গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে আরও কয়েকজন শিক্ষার্থী একই অভিযোগ করে আদালতে। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা

শিক্ষার্থীকে বলাৎকার : মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

আপডেট সময় ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩