ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

মিঠা পানির মাছ উৎপাদনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : শফিুকর রহমান এমপি

মিঠা পানির মাছ উৎপাদনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : শফিুকর রহমান এমপি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, একসময়ে বাংলাদেশ খাদ্যের নিজেদের দৈনন্দিন চাহিদা মেটাতে অন্যদেশের উপর নির্ভর করতে হতো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং এদেশের আপামোর জনগণের প্রচেষ্টার অংশ হিসেবে ধীরে ধীরে ধান, মাছ, ফল এবং কৃষিজ পণ্য উৎপাদনে নিজেদের সক্ষমতা অর্জন করেছি।

ইলিশ মাছ উৎপাদনে আমরা বিশ্বে প্রথম। মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে ৫ম। গত ১২ বছরে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৫১ ভাগ। এসবই আমাদের সফলতা। এখন এই ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং সামনের কঠিন দিনসমূহে নিজেদের অবস্থান সুদৃঢ় রাখতে হলে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। নিজ নিজ কর্মের সাথে সাথে উদ্যোক্তা হয়ে মাছসহ কৃষিজ পণ্য উৎপাদন করতে হবে। এতে শুধু নিজের পরিবারের নিরাপদ খাদ্যের সংস্থান হবে তা নয়, অর্থনৈতিক সমৃৃদ্ধি আসবে। জাতির পিতার সোনার বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে অর্থনৈতিক মুক্তির বিকল্প নেই।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আজিজুন্নাহার এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: মান্নান, সহকারি মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, প্রেসক্লাবের সহ সভাপতি আমান উল্যা আমান,সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, শরীফ হোসেন খান, আলাউদ্দিন ভূঁইয়া ও মাহমুদুল হাসান মিরাজ।

এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূণূ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

মিঠা পানির মাছ উৎপাদনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : শফিুকর রহমান এমপি

আপডেট সময় ১১:২৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩