ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

কুমিল্লায় শিশু মরিয়মকে হত্যার দায়ে স্বামী-স্ত্রী দুইজনের যাবজ্জীবন

২০২০ সালের ২৮ অক্টোবর কুমিল্লার দাউদকান্দিতে শিশু মরিয়ম বেগম (৭) কে হত্যার দায়ে স্বামী-স্ত্রী দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন – ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার ভাদুঘর পূর্বপাড়া নিবাসী মৃত নূরুদ্দিন আহমেদ এর মেয়ে এবং দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ এনামুল এলাহী শুভ এর সহধর্মিণী মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ এবং একই গ্রামের মৃত শাহআলম এর ছেলে মোঃ এনামুল এলাহী শুভ।

মামলার বিবরণ সুএে জানা যায়- ২০২০ সালের ২৭ অক্টোবর দিবাগত-রাত ২টার সময় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন বীর পাইকসা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম এর মেয়ে শিশু মরিয়ম বেগম (৭) কে শারীরিক নির্যাতন করে হত্যার করে আসামিরা শিশু মরিয়মের লাশ চাদর দিয়ে পেচিয়ে পরদিন সিলভার কালারের প্রাইভেট কার যোগে বাদীর বাড়ীতে আসামিরা নিয়ে গেলে মরিয়মের চাদর খুলে মরিয়মে শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র, চামড়া ছোলা ও কালচে জখম দেখে হোসেনপুর থানাপুলিশকে খবরদিলে আসামিদ্বয়কে আটক করে থানাপুলিশ।

এ ব্যাপারে ২০২০ সালের ২৯ অক্টোবর নিহত মরিয়মের পিতা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন বীর পাইকসা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ (২২) ও মোঃ এনামুল এলাহী শুভ (৩৪) কে আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারার বিধানমতে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব কুমার সাহা ঘটনার তদন্তপূর্বক আসামি মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ ও মোঃ এনামুল এলাহী শুভ এর বিরুদ্ধে রাষ্টপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ১৪ জানুয়ারি দঃ বিঃ ৩০২ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন যাহার অভিযোগপত্র নং- ১৩।

তৎপর মামলাটি বিচারে আসিলে ২০২২সালের ২৫ জুলাই আসামিদ্বয়ের বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় চার্জগঠন শেষে রাষ্ট্র পক্ষে মানীত ১৫জন সাক্ষীর মধ্যে ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ এনামুল এলাহী শুভ’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ (২২) ও মোঃ এনামুল এলাহী শুভ (৩৪) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোঃ রফিকুল ইসলাম এবং আাসামিপক্ষে এডভোকেট জাহিদ হোসেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

কুমিল্লায় শিশু মরিয়মকে হত্যার দায়ে স্বামী-স্ত্রী দুইজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৭:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩