বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী মারিসন কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাওড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট ২৩ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার বিকেল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এই টুর্নামেন্টে উদ্বোধনী হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনিসুর রহমান আনিস সহ সভাপতি ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর এনায়েত হোসেন মন্টু চেয়ারম্যান মির্জাপুর উপজেলা পরিষদ, টাঙ্গাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শর্মিষ্ঠা রানী মজুমদার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মির্জাপুর টাঙ্গাইল
জনাব খন্দকার শাহেদ আনোয়ার সভাপতি পৌর জাতীয় পার্টি মির্জাপুর টাঙ্গাইল জনাব মোঃ শহিদুল ইসলাম সদস্য ৫ নং ওয়ার্ড ভাওড়া ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়ামোদী দর্শক বৃন্দ ।
প্রথম পর্বে আমরাইল তেলিপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় বনাম ভাওড়া সরকার প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল টিম এতে জয়লাভ করে আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় । দ্বিতীয় পর্ব ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মারিসন কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ফুটবল টিম । এখানে মারিশন কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে । পরে অতিথিবৃন্দরা বিজয়ী টিমের মাঝে টফি বিতরণ করেন ।
সাইদ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ 
























