ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

মসজিদে প্রবেশ করেই যে নামাজ পড়তে বলেছেন নবীজি

মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। মসজিদে ইবাদত-বন্দেগি ও আমল-আজকার করা হয়। একে মুসলিম সমাজের মূলকেন্দ্র হিসেবে গণ্য করা হয়। দিনে পাঁচবার আল্লাহর দরবারে উপস্থিত হতে মসজিদে আসেন মুসলমানরা। মসজিদে প্রবেশ করতে হলে পবিত্রতা ও পরিচ্ছন্নাতার সঙ্গে প্রবশে করতে হয়। অপবিত্রতা নিয়ে মসজিদে প্রবেশ জায়েজ নেই।

সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ

মসজিদে পবিত্রতার বিষয়টিতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আরো যেসব বিষয়ে গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হলো প্রবেশের সঙ্গে সঙ্গে দু’রাকাত নামাজ আদায়। যাকে তাহিয়্যাতুল মাসজিদ বা দুখুলুল মসজিদ বলা হয়।

হাদিসে তাহিয়্যাতুল মসজিদের বর্ণনা

এই নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন নবীজি। মসজিদে প্রবেশের সময় দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ আদায় করা সুন্নত (নফল)। -(আল-ফিকহু আলা মাজাহিবিল আরবাআ, পৃষ্ঠা ১০২০)

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন দুই রাকাত নামাজ আদায় করা পর্যন্ত না বসে।’ -(সহিহ বুখারি, হাদিস : ১১৬৭)

জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর খুতবারত অবস্থায় সুলাইক গাতফানি (রা.) এলেন। নবী (সা.) তাঁকে বলেন, তুমি কি এখানে আসার আগে দুই রাকাত নামাজ পড়েছ? সে বলল, না। তিনি বলেন, তুমি সংক্ষেপে দুই রাকাত পড়ে নাও। -(সহিহ মুসলিম, হাদিস : ১১১৪)

হজরত আবু বকর ইবনু আবু শায়বা (রহ.) … আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গেলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে বসেছিলেন। তিনি বলেন, আমিও বসে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বসার আগে দু-রাকাত সালাত আদায় করা থেকে তোমাকে কিসে বিরত রাখল? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে বসা দেখলাম এবং লোকেরাও বসা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন দু-রাকাত সালাত আদায়ের আগে বসবে না। -(মুসলিমঃ ইঃফাঃ ১৫২৭)

যে সব সময় পড়তে হয় তাহিয়্যাতুল মসজিদ

হানাফি মাজহাব মতে, মুসল্লি যেকোনো উদ্দেশে মসজিদে প্রবেশ করলে এবং সে পবিত্র অবস্থায় থাকলে তাহিয়্যাতুল মসজিদ আদায় করবে। তবে কেউ যদি এমন সময় মসজিদে প্রবেশ করে, যখন সাধারণভাবে নামাজ আদায় নিষিদ্ধ কিংবা যখন ফরজ নামাজের জামাতের ইকামত শুরু হয়ে গেছে বা ইমাম ফরজ নামাজ শুরু করে দিয়েছেন অথবা খতিবের খুতবা পাঠ শুরু হয়ে গেছে, তাহলে এসব অবস্থায় তাহিয়্যাতুল মসজিদ আদায় থেকে বিরত থাকবে। (আল-ফিকহু আলা মাজাহিবিল আরবাআ, পৃষ্ঠা ১০২০)

তাহিয়্যাতুল মসজিদ পড়ার নিয়ম

তাহিয়্যাতুল মসজিদ দুই রাকাত এবং সাধারণ নামাজের নিয়মেই আদায় করতে হয়। শুধু নিয়ত করার সময় ‘তাহিয়্যাতুল মসজিদ’-এর নিয়ত করে নিতে হবে। তবে যদি ব্যক্তি মসজিদে প্রবেশের পর অন্য কোনো কাজ না করে দুই রাকাত নামাজ আদায় করে এবং সুনির্দিষ্ট কোনো নামাজের নিয়ত না করে, তাহলে তা তাহিয়্যাতুল মসজিদ বলে গণ্য হবে। (হেদায়া, নামাজ অধ্যায়)

কেন পড়তে হয় তাহিয়্যাতুল মসজিদ

তাহিয়্যাতুল মসজিদ আদায়ের বিষয়ে ড. সালিহ আল-মুনাজ্জিদ বলেন, ‘মসজিদে প্রবেশের সময় দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ আদায় করতে হয় মসজিদের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের জন্য। বস্তুত এর মাধ্যমে মুমিন ব্যক্তি মসজিদে প্রবেশের পর আল্লাহর প্রতি তার আনুগত্যের ঘোষণা ও সূচনা করেন। ’ (সিলসিলাতুল আদাব, পৃষ্ঠা ১৬)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

মসজিদে প্রবেশ করেই যে নামাজ পড়তে বলেছেন নবীজি

আপডেট সময় ০৫:২১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২