ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান : কৃষিমন্ত্রী কসবায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি মেকানিক সেজে মা’দক কারবার, চাঁপাইনবাবগঞ্জে নারীসহ আটক ২ ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত রেলওয়ের ২য় শ্রেণির কর্মচারী লুৎফা বেগমের ‘অলৌকিক রাজত্ব  ক্ষমতার অপব্যবহারে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট চালু

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট ব্যবস্থা চালু করেছে সরকার।

২৭তম মিশন হিসেবে বুধবার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ই-পাসপোর্ট চালু হলে শুধু ভ্রমণ ও ইমিগ্রেশনই সহজ হবে না, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। সরকার পর্যায়ক্রমে বিদেশের সব বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সুবিধা চালু করবে।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। পরে সুরক্ষা ও সেবা বিভাগের সচিব কয়েকজন আবেদনকারীর কাছে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন এবং সেবা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট চালু

আপডেট সময় ০১:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩