কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ১লা সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মাথায় বিশেষ টুপি এবং হাতে ব্যানার-ফেস্টুন দেখা যায়।
র্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপি-র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু,বিএনপি নেতা জয়নুল আবেদীন বাবুল, আবুল হোসেন মাস্টার প্রমূখ।
স্থানীয় জ্যেষ্ঠ নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র কর্মসূচীটি অত্যন্ত শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়।
শাহজামাল শাওন ফুলবাড়ী কুড়িগ্রাম 



















